News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

খেলতে আসলে জানিয়ে আসিস, শিবিরকে উদ্দেশ্য করে ছাত্রদল নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৫:৫৬ পিএম খেলতে আসলে জানিয়ে আসিস, শিবিরকে উদ্দেশ্য করে ছাত্রদল নেতা

সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপর ইসলামী ছাত্র শিবিরের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে, ছাত্র শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ছাত্রদল নেতা হুসাইন মুহাম্মদ অন্তর।

নিউজ নারায়ণগঞ্জ কে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সরকারি তোলারাম কলেজে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে গুপ্ত ছাত্র শিবির। যারা কিনা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। ছাত্রলীগের সাথে থেকে তারা ছাত্রলীগের হিংস্র আচরণ রপ্ত করে এখন কলেজ ক্যাম্পাসে সেই হিংস্রতা ছড়াচ্ছে।
আমি ছাত্র শিবিরের উদ্দেশ্যে বলতে চাই, যদি সাহস থাকে তাহলে জিয়ার আদর্শের সৈনিক ছাত্রদলের নেতাকর্মীদের সাথে খেলতে আসলে দিন তারিখ সময় স্থান ঘোষণা দিয়ে আসো। এরপর দেখবো মাঠে কারা পাক্কা খেলোয়াড়। এমন গুপ্ত বাহিনীর এমন চোরা গুপ্তা হামলার রাজনীতি পরিহার করে বর্তমানে আধুনিক যুগের সাথে স্মার্ট রাজনীতি করতে হবে। নয়তো অতীতে তাদের ছায়া দিয়ে রাখা ছাত্রলীগের যে পরিণতি হয়েছে ঠিক একই পরিণত তাদেরকে বরণ করতে হবে। সারাদেশে ছাত্র শিবির কলেজ ক্যাম্পাস গুলোতে যেভাবে অরাজকতা সৃষ্টি করতে শুরু করেছে খুব দ্রুতই তাদেরকে সাধারণ শিক্ষার্থীরাও প্রতিহত করবে।
উল্লেখ্য, বুধবার (৫ আগস্ট) দুপুর বারোটার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক সভায় বক্তব্য দেওয়াতে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় সংগঠনের কমপক্ষে ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।