News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

প্রি-প্রেইড মিটার নিয়ে অসন্তোষ খতিয়ে দেখার নির্দেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৯:১৭ পিএম প্রি-প্রেইড মিটার নিয়ে অসন্তোষ খতিয়ে দেখার নির্দেশ

প্রিপেইড মিটার নিয়ে জনগণের মাঝে বিরাজমান অসন্তোষ খতিয়ে দেখতে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটিকে পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এমন পরামর্শ দেন।

"বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, নিরবছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন। রাত আট ঘটিকার পরে দোকান, শপিংমল বন্ধ রাখতে হবে। সরকারি দফতরে নিজের দায়িত্বে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ রাখতে হবে এ স্লোগানকে সামনে রেখে উক্ত কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ, প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, সিনিয়র জেনারেল ম্যানেজার সদর দপ্তর, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কামাল হোসেন, ডেপুটি ম্যানেজার ডিপিডিসি, সহ কমিটির সদস্যবৃন্দরা।

এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প কারখানা অধ্যুষিত এলাকা এখানে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে হবে। যাতে কোন শিল্প কারখানা বন্ধ না হয়ে যায়। বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রি- পেইট মিটার নিয়ে জনগণের মাঝে অসন্তোষ বিরাজ করছে এটা খতিয়ে দেখতে হবে।