News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জ পুলিশের অভিযানে ১৪জন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৬:৫৪ পিএম সিদ্ধিরগঞ্জ পুলিশের অভিযানে ১৪জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ১৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. হায়দার হাওলাদার, মো. নাজিম উদ্দিন (৫৮), মো. শান্ত (২৮), রাতুল (২২), হারুন অর রশিদ মুন্না (৩১), মো. আলমগীর (৩৪), বুলবুল (৩৩), মো. খলিল পাহলান ওরফে নাঈম (২৩), দ্বীন ইসলাম (২১), মনির হোসেন তালুকদার (৩২), মো. সোলাইমান (২৪), মো. জুয়েল হোসেন (২৫), মো. আরিফ (২৪) ও মো. হাসান (৩০)।

পুলিশ জানায়, অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টের মামলায় দুজন, মাদক মামলায় একজন, পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন এবং সামারি ট্রায়ালের মাধ্যমে নয়জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. জুয়েল হোসেনের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে মো. আরিফ ও মো. হাসান পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলার আসামি।