News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আড়াইহাজারে অস্ত্রের মুখে ছিনতাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৬:৪৯ পিএম আড়াইহাজারে অস্ত্রের মুখে ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্রের মুখে ছয়জনের কাছ থেকে একটি মুঠোফোন ও ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে গোপালদী পৌরসভার সোনাকান্দা ও জালাকান্দির মধ্যবর্তী একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীদের বাধায় নসিমন উল্টে গর্তে পড়ে চালক আলম গুরুতর আহত হন।

ভুক্তভোগী হানিফা জানান, তাঁরা নরসিংদীর ডৌকাদি এলাকা থেকে গরুর দাম ঠিক করে বাড়ি ফিরছিলেন। পথে সোনাকান্দা ও জালাকান্দির মধ্যবর্তী সেতুর কাছে পৌঁছালে ধারালো বড় ছুরি ও অন্য অস্ত্র নিয়ে ছিনতাইকারীরা তাঁদের নসিমনের গতিরোধ করে।

এসময় নসিমনটি উল্টে গর্তে পড়ে যায়। এতে চালক আলম গুরুতর আহত হন। হানিফার অভিযোগ, এ সময় ছিনতাইকারীরা তাঁদের একটি মুঠোফোন ও ১২ হাজার টাকা নিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন বলেন, এ ঘটনায় কোনও অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।