News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আলীরটেকে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ০৮:০৫ পিএম আলীরটেকে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের গণসংযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর শুক্রবার সকালে ইউনিয়নের গঞ্জকুমারিয়া এলাকার শাহ আলী বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা শেষে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের নেতৃত্বে একটি মিছিল শাহ আলী বাজার ও এর আশপাশের গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা এখন সময়ের দাবি। আলীরটেক ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুবিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আর যেন কেউ অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য সৎ যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করার আহবান জানান।

এসময় আলীরটেক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোক্তার হোসেনসহ দলটির শতাধিক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকবৃন্দ।