News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দেশদ্রোহিদের বিচার একদিন বাংলার মাটিতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ০৭:৩৪ পিএম দেশদ্রোহিদের বিচার একদিন বাংলার মাটিতে হবে

মার্কিন বাণিজ্য চুক্তি ও নিউমুরিং কন্টেইনার পোর্ট ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার চুক্তি বাতিল এবং ঢাকায় সাম্রাজ্যবাদ বিরোধী জোটের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪ টায় ফতুল্লার রেল লাইন বটতলায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ।

বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব,  বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলায়মান দেওয়ান, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন।

বজলুর রশিদ ফিরোজ বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার  নৌবাহিনীর  চুক্তি থাকায় আমাদের দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক  হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার চুক্তি করছে। 

ফিরোজ বন্দর ইজারা চুক্তির এইদিনকে কালো দিন হিসেবে উল্লেখ করেন ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিম বাজার কুটি’ হিসেবে উল্লেখ করেন এবং বন্দর ইজারা চুক্তির হোতা কুখ্যাত আশিক চৌধুরীসহ চুক্তির হোতাদেরকে ’৭১-এর যুদ্ধাপরাধীদের মতোই সার্বভৌমত্ব বিরোধী হিসেবে চিহ্নিত করে বলেন, জনগণ এইসব দেশদ্রোহিদের বিচার একদিন বাংলার মাটিতে করবেই।