নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যর রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার বলেছেন, কিছুদিন যাবৎ মিডিয়াতে শীতলক্ষ্যা সেতু এমপি সাহেব বন্ধ করে দিচ্ছে প্রচার করছে। এখানে বলা হয়েছে একটি মাজার আছে। কেউ মাজার মানে কেউ মাজার মানে না। এটা যার যার আকিকা ব্যাপার, এটা যার যার ব্যাপার। কিন্তু কবরের উপর পিলার পড়বে, এতটুকু কথা বলার রয়েছে। কারো কবরে উপরে যেন পিলার না পড়ে। স্থাপনা নিয়ে কারো কোন কথা হয়নি। এতে মিডিয়াতে প্রচার করে একজনকে গণশত্রু বানিয়ে দিচ্ছে। এই ব্রীজ হলে কি না হলে কি, এতে কোন এমপি সাহেবের লাভ বলেন তো? এই ব্রীজটা যদি হয় এমপি সাহেবই তো ফিতা কাটবে। এখানে তো এমপি সাহেবের কোন লস নাই, তার তো এক শতাংশ জায়গা নষ্ট হচ্ছে না। এতে কিছু অপসাংবাদিকতা প্রকাশ পেয়েছে প্রচারের মাধ্যমে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল (একরামপুর) এলাকায় আল-ফালাহ ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসার একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।


















(44)-20261120153333.jpg)
















আপনার মতামত লিখুন :