নারায়ণগঞ্জের ডনচেম্বারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ডনচেম্বার ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এর ষষ্ঠ আসর।
বৃহস্পতিবার রাতে ডনচেম্বার ভাই-ব্রাদাস এর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ বিনির্মাণ করতে চান সেখানে যুবকদের অংশগ্রহণ করাটা খুব বেশী জরুরী। আর এই অবস্থার যেন কোন বিঘ্ন না ঘটে সেজন্য রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে ঠিক তেমনি যেসমস্ত সুপ্ত প্রতিভা রয়েছে তাদের সুযোগ করে দিতে হবে।
আমাদের সময়ের চাইতে বর্তমানে বাবা-মায়েরা অনেক বেশী সচেতন। এদেশ আপনার আমার সকলের।
এসময় তিনি যুবকদের উদ্যেশে বলেন, এটা ক্ষনস্থায়ী জীবন। যদি এ জীবনটাকে পরিপূর্ণভাবে গড়তে চান তাহলে এটাই উৎকৃষ্ট সময়। বর্তমান সময়কে মূল্য দিয়ে নিজেকে গড়ে তুলুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসাইন অনু, আরহাব ডিজিটাল টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সোহেল এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের উপদেষ্টা সদস্য আশরাফুল হক তান্না, ১২নং ওয়ার্ড জাসাস সভাপতি সুজন মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।























(44)-20261120153333.jpg)
















আপনার মতামত লিখুন :