গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং, পেশিশক্তি প্রদর্শন ভয়ভীতির পরিবেশ সৃষ্টি, বহিরাগত ও অছাত্রদের অনুপ্রবেশ সহ নানা সমস্যার কথা তুলে ধরে নিরাপদ শিক্ষাঙ্গণ প্রতিষ্ঠার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখা|
রোববার ২৬ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি আখতারুজ্জামান রাজুর নেতৃত্বে উক্ত স্মারক লিপি প্রদান করা হয়|
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান এবং আজ পর্যন্ত প্রতিটি ন্যায্য আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে লড়াই করে আসছে| দেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে যখন গণতান্ত্রিক পরিবেশ ও মুক্তচিন্তার চর্চা হওয়ার কথা, তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে কিছু রাজনৈতিক সংগঠনের আধিপত্যমূলক ও অগণতান্ত্রিক তৎপরতা শিক্ষার সুস্থ পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করছে|
আমাদের দাবি, যেকোনো ছাত্র সংগঠনের গোপন সাংগঠনিক কার্যক্রস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং বন্ধে প্রশাসনকে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে কার্যকর ব্যবস্থা নিতে হবে| যেকোনো সংগঠনের পেশিশক্তি প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্যমূলক আচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি ঘোষণা এবং প্রমাণিত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে|
ক্যাম্পাসে বহিরাগত ও অছাত্রদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করে পরিচয়পত্র যাচাইভিত্তিক প্রবেশাধিকার নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে|
ক্যাম্পাসকে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সকল শিক্ষার্থীর জন্য একটি সমতাভিত্তিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে|
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল একটি ˆবষম্যমুক্ত, নিরাপদ ও মুক্ত বাংলাদেশ গড়ার সপ্ন সেই সপ্নের প্রথম সোপান হওয়া উচিত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো| আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং এই স্মারকলিপির প্রেক্ষিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন| প্রশাসনের নিষ্ক্রিতায় পরিস্থিতির অবনতি ঘটলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হবো|






































আপনার মতামত লিখুন :