এপ্রিল দ্বিতীয় দিনের মত নগরবাসীর মাঝে শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা বিশুদ্ধ পানি ও শসা বিতরণ অব্যাহত রেখেছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ|
প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে সস্তি পৌঁছে দিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়| বিশেষ করে শ্রমজীবী মানুষ ও পথচারীদের কথা বিবেচনা করে তাদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শসা বিতরণ করা হয়|
টিম খোরশেদ এর টিম লিডার ও ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ নগরবাসীকে একটি শান্তির স্পর্শ দেওয়ার জন্য আমরা রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যানারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছি| তাপদাহ সাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত থাকবে|
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আমরা এই কর্মসূচির পরিধি বাড়ানোর চেষ্টা করবো| বিশেষ করে শশা, তরমুজসহ পানিসমৃদ্ধ ফল নগরবাসী, শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা কিছুটা হলেও সস্তি পেতে পারেন|
উল্লেখ্য, টিম খোরশেদের এর এই মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং তীব্র গরমে কষ্ট পাওয়া মানুষের মাঝে কিছুটা সস্তি এনে দিচ্ছে|






































আপনার মতামত লিখুন :