News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলীগঞ্জে অবৈধ হাট উচ্ছেদের দাবীতে সড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:০৫ পিএম আলীগঞ্জে অবৈধ হাট উচ্ছেদের দাবীতে সড়ক অবরোধ

ফতুল্লার আলীগঞ্জ এলাকার দাপা-শৈলকুড়িয়া উরাল রেল লাইন ব্রীজের নিচে কোরবানীর পশুর অবৈধ হাট উচ্ছেদের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২২ মে) জুমআর নামাজের পর থেকে দুপুর ৩ টা পর্যন্ত উড়াল রেল লাইন ব্রীজের নিচের সড়ক এই অবরোধ করে বিক্ষোভ করা হয়।

এসময় প্রায় দেড় ঘণ্টা সময়ের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সাথে সড়কজুড়ে যানজট সৃষ্টি হয় এবং দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিএনপির নেতাদের আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি শান্ত হয় এবং এলাকাবাসী সড়ক ছেড়ে দেন।

স্থানীয় মসজিদের ইমাম মো. হারুনুর রশিদ বলেন, আমাদের একটি এতিমখানার সহযোগিতার জন্য এলাকাবাসী সকলে মিলে একটি হাটের ইজারা নিয়েছেন। কিন্তু এই হাটের সাথেই আরেকটি অবৈধ হাত বসায় একটি মহল। তারা কোনো রকম ইজারা নেয়া ছাড়াই হাট বসিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আর সেই ক্ষোভ থেকেই এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন।

পাশ^বর্তী বৈধ হাটের ইজারাদার মো. শাওখাত হোসেন বলেন, আমরা একটি এতিমখানা মাদ্রাসার সহযোগিতার জন্য প্রশাসন থেকে একটি হাটের ইজারা নিয়েছি। কিন্তু এই হাটের পাশেই আরেকটি অবৈধ হাট বসিয়ে বিএনপির নামধারী কিছু লোকজন। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

স্থানীয় মো. মশিউর রেজা সজীব নামে একজন বলেন, আমরা একটি অবৈধ হাট উচ্ছেদের দাবীতে সড়ক অবরোধ করেছিলাম। পরে ফতুল্লা থানা বিএনপি নেতা আশ্বাস দিয়েছেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আমরা আপাতত সড়ক দিয়েছি। যদি কোনো ব্যবস্থা না নেয়া হয় তাহলে আমরা আবারও আন্দোলনে নামবো।

তবে দাপা-শৈলকুড়িয়া উড়াল রেল লাইন ব্রীজ সংলগ্ন হাটের ইজারাদার ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন বলেন, আমরা যেখানে হাট বসিয়ে এই জায়গাটি রেলওয়ের। আমরা রেলওয়ের কর্তৃপক্ষের কাছ থেকে এই হাটের জন্য অনুমোদন নিয়েছি। কিন্তু তিনি অনুমোদনের কাগজ দেখাতে পারেনি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবৈধ হাট বসানোর কোনো সুযোগ নাই। আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।