এ বছরটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নারায়ণগঞ্জের জন্য গুরুত্বপূর্ণ।
১৯২৬ সালের ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানানো হয়েছিল এবং সে বছর ২ জুলাই কাজী নজরুল ইসলাম নারায়ণগঞ্জে বসে তাঁর আলেচিত ‘অভিযান’ কবিতাটি লিখেছিলেন। এ বছর দুটি ঘটনার শতবর্ষপূর্তি।
এ উপলক্ষ্যে দুই কবি সামরণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হবে আগামীকাল ১৭ জুলাই শুক্রবার বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে রবীন্দ্র-নজরুর জয়ন্তী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে কবিদের স্মরণে আলোচনা, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান।







































আপনার মতামত লিখুন :