কেন্দ্রীয় নিরক্ষরতা দূরীকরণ সংস্থা ও সমাজ কল্যাণ প্রভাতী সংসদের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ আইনজীবী তৈমূর আলম খন্দকার একজন পরিক্ষিত সমাজকর্মী শামছুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন ১৯৬৮ সাল থেকে নিরক্ষরতা দূরীকরণ আন্দোলনে আমার সহযোদ্ধা শামছুল হক দেওভোগ পানির ট্যাঙ্ক প্রাথমিক বিদ্যালয় ভবনে স্থাপিত “প্রভাতী সংসদ নৈশ বিদ্যালয়” পরিচালনার দ্বায়িত্বে অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।
কর্মজীবী খেটে খাওয়া পথ শিশু ও কিশোরদের জন্য সমাজ কল্যাণ প্রভাতী সংসদের উদ্যোগে নৈশ বিদ্যালয়টি প্রথমে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু হলেও পরবর্তী সময়ে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হয়েছিল। উক্ত সময়ে কেন্দ্রীয় নিরক্ষরতা দূরীকরণ সংস্থার আর্থিক আনুকূল্যে শীতলক্ষার উভয় পারে ১৯টি নৈশ বিদ্যালয় পরিচালিত হতো।
তৈমূর আলম খন্দকার আরও উল্লেখ করেন যে- শামছুল হক “সমাজ কল্যাণ প্রভাতী সংসদের” প্রতিষ্ঠাকালীন সদস্য ও বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন। পারিবারিক সূত্রে প্রতিষ্ঠিত হোসিয়ারি ব্যবসায়ী হিসেবে “বাংলাদেশ হোসিয়ারি সমিতির” নির্বাচিত পরিচালক ছাড়াও পঞ্চবটি এলাকায় বিসিক নগরী সৃষ্টি কালিন সময়ে উন্নয়ন কমিটির আহ্বায়কের দ্বায়িত্ব অত্যন্ত সতাতার সাথে পালন করেছেন। এছাড়াও সামাজিক ও ধর্মী প্রতিষ্ঠানে দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন।
এছাড়াও বেগম রোকেয়া খন্দকার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা কালীন সময়ে শামছুল হকের সার্বিক সহযোগিতার কথা তৈমূর আলম খন্দকার শ্রদ্ধার সাথে স্মরণ করে তাহার বিদেহী আত্মার শান্তি কামনা সহ পরিবারের প্রতি সহানুভূতি ও আল্লাহ পাকের দরবারে তাদের সার্বিক হেফাজত কামনা করেন।
প্রসঙ্গত, শামছুল হক ৭১ বৎসর বয়সে গত ২৫ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পানির ট্যাঙ্ক প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২৬ আগস্ট তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষ তাঁর জানাজার নামাজে অংশগ্রহণ করেন।






































আপনার মতামত লিখুন :