News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৮:৪২ পিএম সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গত ১৫ বছরে দেশকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি সেই অবস্থা থেকে দেশকে রক্ষা করেছে এবং জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নিয়ে যাব।

১ সেপ্টেম্বর বেলা ১২টায় শহরের ৫নং ডিআইটি বিএনপির কার্যালয় সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জে সন্ত্রাস, ভূমিদস্যুতা ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকেই রেহাই দেওয়া হবে না। সবার প্রতি আইনের প্রয়োগ সমান হবে। সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপিকে সুষ্ঠু ও ইতিবাচক ধারার রাজনীতিতে এগিয়ে নিতে হবে। অপরাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে জনগণের রাজনীতি করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর সঞ্চালয়নায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা আলহাজ¦ এম এ মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, হাজী নূর উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম মজনু ও মোঃ মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।

উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন প্রধান, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ১৮নং ওয়ার্ডর বিএনপির সাধারণ সম্পদাক আল আরিফ, সহ-সভাপতি শাহিন মাদবর, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজি ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক নেতা পারভেজ মল্লিক সহ নেতৃবৃন্দরা।