News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে : দিদার খন্দকার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৯:১৩ পিএম আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে : দিদার খন্দকার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ডের সভাপতি ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা দিদার খন্দকার বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জন্মদিনে আজকে একটি বার্তা দিয়ে চাই। সেই বার্তাটি হলো নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আগামীতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে প্রকাশনা বের করবো। সেখানে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কিভাবে স্বাধীনতা ঘোষনা করে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেই ইতিহাস থাকবে। একই সাথে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধে ও বাংলাদেশের কি কি অবদান রয়েছে সেই ইতিহাস তুলে ধরা হবে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন।

উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার কে এম আই মন্টি, সিনিয়র সহ- সভাপতি শামীম হায়দার খান, সুজন মাহমুদ, ইউসুফ, মোশাররফ, রাজু, হাসান সহ প্রমুখ।