সৃজনশীল লেখক, কবি,সাংবাদিক ও সংগঠক এ এস এম এনামুল হক প্রিন্সের প্রতি শ্রদ্ধা নিবেদনে কবরস্থানে গিয়ে সাহিত্য ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান হয়।
২ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নামাজের পর নারায়ণগঞ্জ মাসদাইরে অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত এনামুল হক প্রিন্স এর কবরের পাশে গিয়ে এই শ্রদ্ধা জানান।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বর্ণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু রায়হান, দৈনিক ডান্ডিবার্কাতা বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, ব্যছন্দ সংগঠনের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, কবি মৃত্যুঞ্জয় ও সংগঠক সঞ্চয়।
উপস্থিত সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কবর জিয়ারত শেষে আল্লাহ পাকের দরবারে মোনাজাতের মধ্য দিয়ে মৃত্যু এনামুল হক প্রিন্স এর আত্মার মাগফিরাত কামনা করেন।





































আপনার মতামত লিখুন :