News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আড়াইহাজারে গ্যাসগান ও হাতকড়া উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৭:৪৯ পিএম আড়াইহাজারে গ্যাসগান ও হাতকড়া উদ্ধার

আড়াইহাজার থানা পুলিশ ১৮ মে দুপুরে আড়াইহাজার বাজারস্থ সুবেদ আলী মার্কেটের পিছনে জনৈক জাকির ডাক্তারের বাড়ির টয়লেটের ছাদের উপর হতে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগান উদ্ধার করেন। এর গায়ে লেখা ছিল বাট নাম্বার ১২৩। এছাড়া বাংলাদেশ পুলিশের লগো যুক্ত একটি হ্যান্ডকাফ উদ্ধার করেন।

উক্ত গ্যাসগান এবং হ্যান্ডকাপটি ৫ আগস্টে ছাত্রজনতার আন্দোলনে আড়াইহাজার থানা হতে লুট হওয়া হয়। উক্ত গ্যাস গান এবং হ্যান্ডকাপটি আড়াইহাজার থানা পুলিশের বলে থানা পুলিশ নিশ্চিত করেন।