নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাবেয়া খাতুন নামের নারীকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। ওই ঘটনায় গ্রেফতারকৃত সারোয়ার জাহান সাগর (৩৪) হত্যার দায় স্বীকার করেছে।
পুলিশ জানায়, রাবেয়া খাতুন রূপগঞ্জের নাওড়া গ্রামে ভাড়া থেকে জলসিড়ির ১১ নং সেক্টরে একটি বাসায় রান্নার কাজে নিয়োজিত ছিল। গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় কাজ শেষে পায়ে হেটে বাসায় ফেরার কথা থাকলেও বাসায় ফিরে নাই। পরের দিন দুপুরে ১২ নং সেক্টরের লেকপাড় ঝুপের মধ্যে বিবস্ত্র, মুখে কাপড় পুড়া অবস্থায় লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে শনাক্ত করে। এই হত্যাকান্ড সংক্রান্তে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে নিহতের ছেলে বাদী হয়ে রুপগঞ্জ থানায় এজাহার দায়ের।
৫ অক্টোবর দুপুর ২টায় রূপগঞ্জ থানাধীন জলসিড়ি ১২ নং সেক্টরের লেকপাড় ঝুপের মধ্যে রুপগঞ্জ থানা পুলিশ দ্রুত সময়ে পরিচয় শনাক্ত করে।
ঘটনাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার “গ” সার্কেল এর তত্ত্বাবধানে রুপগঞ্জ থানা পুলিশ তদন্তে নেমে দ্রুত সময়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীকে শনাক্ত করে গত ৮ অক্টোবর সারোয়ার জাহান সাগরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করে ৩ দিনের রিমান্ড প্রাপ্ত হয়। রিমান্ড শেষে আদালতে সোপর্দ করলে আসামী দোষ স্বীকার করে ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
জানা যায়, রাবেয়া ঘটনার দিন রান্নার কাজ শেষে সন্ধ্যার পর একাকি বাড়ি ফেরার পথে আসামী সারোয়ার জাহান সাগর তার পিছু নেয়। এবং নির্জন স্থানে একা পেয়ে আঘাত করে দুর্বল করে রাস্তার পাশে ঝুপের মধ্যে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণ করে হত্যা করে।








































আপনার মতামত লিখুন :