News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বন্দরে দুর্বৃত্তদের হামলায় মাদক কারবারী রাসেল নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ১০:২৪ পিএম বন্দরে দুর্বৃত্তদের হামলায় মাদক কারবারী রাসেল নিহত

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে মাদক কারবারি নিহত হয়েছে।

নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।

হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে  মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে।