নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে দুই বাড়িতে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের দগ্ধ-৪ ও আহত হয়েছে তিনজন এবং কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয় দুইজন।
শনিবার রাতে সোনারগাঁয়ে কাচঁপুর, ফতুল্লা ও শহরের দেওভোগ এলাকায় এদুঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দগ্ধরা হলো শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি এবং আনোয়ার ও শামসুল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দু'টি বাড়িতে পাইপলাইন লিকেজের থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণের দগ্ধ-৪ ও আহত হয়েছে তিনজন এবং একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা.সুলতান মাহমুদ সিকদার জানান, কাচঁপুরের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে ৪০/৭০% এবং ফতুল্লার দুই শ্রমিক ৫৪/৫৫% বার্ন হয়। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।








































আপনার মতামত লিখুন :