News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণসংহতি‍‍`র কেন্দ্রীয় কমিটিতে না.গঞ্জের ৪ নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৭:৩০ পিএম গণসংহতি‍‍`র কেন্দ্রীয় কমিটিতে না.গঞ্জের ৪ নেতা

গত ৩১ অক্টোবর এবং ১, ২ নভেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। পরবর্তীতে ১ এবং ২ নভেম্বর সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে সারাদেশ থেকে আগত প্রায় সাড়ে চারশো ডেলিকেটদের নিয়ে শুরু হয় কাউন্সিল অধিবেশন। সভায় সর্বসম্মতিক্রমে ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। যেখানে পুনঃরায় দলের প্রধান সমন্বয়কারী পদে জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী পদে আবুল হাসান রুবেল নির্বাচিত হোন।

সম্মেলনে ৫৫ সদস্যের মধ্যে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জের ৪ নেতা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হোন। দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের পাশাপাশি মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান এবং নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জয়যুক্ত হোন। সম্মেলনে উপস্থিত ডেলিকেটদের মতামতের উপর ভিত্তি করে দলের সংক্ষিপ্ত নাম, গঠনতন্ত্র, রূপরেখার বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হয়। এখন থেকে গণসংহতি আন্দোলন এর সংক্ষিপ্ত নাম আকারে ইংরেজিতে জিএসএ (এঝঅ) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।