News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শব্দ দূষণকারী তিন যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৭:৩৬ পিএম শব্দ দূষণকারী তিন যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণকারী ৩টি যানবাহন থেকে ৩ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ৪ নভেম্বর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম উক্ত অভিযান পরিচালনা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.  হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। 

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(২) বিধি লংঘন করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ১৮(২) মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ৩টি যানবাহন থেকে ৩হাজার টাকা জরিমানা ও ২টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।