জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে নারায়ণগঞ্জে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য সেবামূলক কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা, মহানগর এবং সরকারি তোলারাম কলেজ ইউনিটের যৌথ উদ্যোগে শহরের তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন ও পরীক্ষার্থী সেবা প্রদান করা হয়।
শনিবার সকালে পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সংগঠনের পক্ষ থেকে যে তিনটি কলেজ কেন্দ্রে সেবা প্রদান করা হয়।
কলেজগুলো হচ্ছে সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ।
জেলা ছাত্রশক্তির আহবায়ক মাহফুজ খান বলেন, দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা যাতে সহজে তাদের আসন খুঁজে পায়, সেজন্য স্বেচ্ছাসেবীরা নিরলস কাজ করেন। কেন্দ্রে মোবাইল ও ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ থাকায় পরীক্ষার্থীদের মূল্যবান মালামাল নিরাপদে রাখার জন্য বিশেষ বুথ পরিচালনা করা হয়।পরীক্ষা সংক্রান্ত যেকোনো জরুরি তথ্যের জন্য সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেছে আমাদের হেল্প ডেস্কগুলো।
এছাড়া পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা শেষেও কেন্দ্রগুলোতে আমাদের স্বেচ্ছাসেবীদের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেছে।


































আপনার মতামত লিখুন :