ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। গত কয়েকমাসে একাধিক দুর্ঘটনার পর দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের জোড়ালো দাবি উঠে। তবে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাশ, টেন্ডার প্রক্রিয়ার মধ্যদিয়ে ব্রিজ নির্মাণে প্রয়োজন আরও বেশ কিছু সময়। কিন্তু থেমে নেই দুর্ঘটনা। এমন অবস্থায় এই স্থানে গতিরোধক এবং জেব্রা ক্রসিং বসিয়ে যানবাহনের গতি কমানোর পরামর্শ দেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন।
তবে এসব প্রস্তাবনা দেয়ার পরেও সেগুলো প্রশাসনের বাস্তবায়নে তেমন উদ্যোগী হতে না দেখায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি। গত বৃহস্পতিবার দিনভর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে বিকেলে জেলা প্রশাসকের সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হলে জেলা প্রশাসক তাদের দাবি মেনে নেয়। রাতেই এক বিজ্ঞপ্তিতে এই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ হবার আগ পর্যন্ত জেব্রা ক্রসিং এবং গতিরোধক নির্মাণের নির্দেশ দেয়া হয়।
এর আগে, দুর্ঘটনার পরপরেই এই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাজের প্রকৌশলীকে নির্দেশনা দেন স্থানীয় এমপি আবদুল্লাহ আল আমিন। সেসময় সওজ থেকে বলা হয়, এই স্থানে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। এমপি দ্রæত এই প্রস্তাবনা পাশ করার নির্দেশ দেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভাতেও দ্রæত এই স্থানে ব্রিজ নির্মাণের তাগাদা দেন আল আমিন। যতদিন ব্রিজ নির্মাণ না হচ্ছে, ততদিন গতিরোধক বসিয়ে যানবাহনের গতি কমিয়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থান তৈরির জন্য সুপারিশ করেন।
তবে এসব প্রস্তাবনা দেয়ার পরেও বাস্তবায়নে ধীরগতি দেখা যাওয়ায় আন্দোলনে নামে ছাত্রশক্তি। দীর্ঘ অপেক্ষার পর দাবী আদায় করতে পেরে উচ্ছ¡াসিত ছাত্রশক্তির নেতাকর্মীরা। সেই সাথে স্বস্থির নিঃশ্বাস ফেলছেন এই সড়ক দিয়ে পারাপার হওয়া সাধারণ যাত্রীরা।
রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটি হাই স্পিড করিডোর হিসেবে ব্যবহৃত হওয়ায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন জনবহুল স্টপেজটিতে রাস্তা পারাপার পথচারীদের জন্য ঝুঁকিপূর্ন হয়ে দাঁড়িয়েছে। ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়শই প্রাণহানীর মত ঘটনা ঘটছে। স্থানীয় ছাত্র প্রতিনিধিরা জেলা প্রশাসককে অবগত করেন যে সেখানকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দুর্ঘটনা রোধে দ্রুত ১ টি ফুটওভার ব্রিজ নির্মাণ প্রয়োজন। নির্মাণকালীন সময়ে পথচারীদের পারাপারের জন্য দৃশ্যমান জেব্রা ক্রসিং, সতর্কতামূলক বোর্ড স্থাপন এবং যানবাহনের গতি সীমিত করার জন্য আধুনিক রাম্বল স্ট্রিপ বা গতিরোধক স্থাপন করা প্রয়োজন। এই বিষয়ে দ্রুত কারিগরি সমীক্ষার মাধ্যমে নিরাপত্তা সরঞ্জাম স্থাপনে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


































আপনার মতামত লিখুন :