News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

চাষাঢ়ায় মন্ত্রী : গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান আগামীতে দেখবেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৩৬ পিএম চাষাঢ়ায় মন্ত্রী : গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান আগামীতে দেখবেন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা গ্যাসের যে কমতি পেয়েছি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি| গত দুইমাসে নতুন করে পরিস্থিতি ˆতরি হয়নি| আমরা শিল্প কারখানাগুলোতে বেশি বেশি বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের জন্য আমাদের এলএনজি আনার সক্ষমতার জন্য জ্বালানী মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে| সেটার সমাধান আগামী দিনে দেখবেন|

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন| এদিন শহরের চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়|

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডিজেলের যে মূল্য বৃদ্ধি একটি ট্রাক ২০০ কিলোমিটার যাওয়ার জন্য প্রয়োজন হয় ৩০ লিটার তেল| একটি ট্রাক পরিবহন করে ১০ হাজার কেজি| এই ১০ হাজার কেজির জন্য ২০০ কিলোমিটারে ৪০ থেকে ৪৫ পয়সার বেশি খরচ বৃদ্ধি পায়নি| সুতরাং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি ঘটবে সেই পরিমাণ বৃদ্ধি পায়নি| কেউ যদি বলে ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে তাহলে এই কথাটার প্রকৃত তথ্য উপস্থাপন করে কাউন্টার দিবেন|

তিনি আরও বলেন, রপ্তানিতে মন্দাভাব গতকাল ˆতরি হয়নি| ˆবশি^ক মন্দাভাব তৈরি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে| গত দুই মাসের পরে সেটা আরেকটু বেড়েছে পরের কারণে| কারণ গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রিত হয়েছে পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে| আমরা আগামী দিনে বেশি বেশি বিনিয়োগ আকৃষ্ট করবো যাতে একটা জায়গায় এসে থমকে না যায়|

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা বিদ্যুতের পরে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে শিল্প কারখানাগুলো চালু রাখার জন্য| গ্যাসের সরবরাহ আগে তুলনায় কমেছে বাস্তবতা সেটা না| কিন্তু সামগ্রিক চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গ্যাস সরবরাহের দরকার আগে যা ছিলো এখনও তাই আছে|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম| নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান ও মহাপরিচালক ˆসয়দ মো. নূরুল বাসির|