News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য শিবিরের সহায়তা কেন্দ্র


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:২১ পিএম ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য শিবিরের সহায়তা কেন্দ্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে নারায়ণগঞ্জে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য ও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্র শিবির। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার অন্তর্গত সরকারি তোলারাম কলেজ শাখার পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

শিবিরের এই কার্যক্রমের মধ্য দিয়ে আগত পরীক্ষার্থীদের জন্য নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে শিবিরের কলেজ শাখার নেতাকর্মীরা।

শিবিরের নেতারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণেই আমাদের সকল কার্যক্রম। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকি। তারই ধারাবাহিতকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীদের জন্য সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছি।