বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১-৭ মে সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ৭ দিনের কর্মসূচির বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার সভাপতি এসএম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি কে রাসেলের সঞ্চালনায় ২৫ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় প্রস্তুতি মুলক সভা ফোরামের বন্দর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মান্নান খান বাদল, সহ-সভাপতি আবুল বাশার সাইফুল, সাংগঠনিক সম্পাদক নুর এ আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন জাহান মুন্সী, অর্থ সম্পাদক তাজুল ইসলাম কাজল, প্রচার সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, দপ্তর সম্পাদক রেদোয়ান হোসেন পাভেল, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ মম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল খন্দকার আবির, নির্বাহী সদস্য মনির হোসেন প্রমুখ।







































আপনার মতামত লিখুন :