News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বাস ভাড়া কমানোর দাবী বাসদ নেতাদের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:২৬ পিএম বাস ভাড়া কমানোর দাবী বাসদ নেতাদের

বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস ও সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এক বিবৃতিতে বলেন, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ২৩ এপ্রিল সরকার দেশে গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারন করেছে। সেই নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি পেয়েছে,যা মূল ভাড়ার ৫.১৯ শতাংশ।  আমরা হতবাক হলাম যে ঢাকা নারায়ণগঞ্জের বাসের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করেছে। সরকার নির্ধারিত ভাড়া অনুসারে মালিকদের হিসেব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুট সাড়ে উনিশ কিলোমিটার যার ভাড়া ভাড়ে ২ টাকা ১৮ পয়সা, সেখানে বেশি নিচ্ছেন ২ টাকা ৮২ পয়সা, কিন্তু আমাদের হিসেব অনুযায়ী ১৮ কিলোমিটার ধরে ভাড়া  ভাড়ে ১ টাকা ৯৮ পয়সা। কিন্তু পরিবহন মালিকরা জনগনের কাছ থেকে ৫৫ টাকা নিচ্ছেন, অর্থাৎ জনগনের কাছ থেকে তাদের হিসেব অনুযাযী ২ টাকা ৮২ পয়সা বেশি নিচ্ছেন এবং আমাদের হিসেব অনুযায়ী ৩ টকা ২ পয়সা বেশি নিচ্ছেন, যা অযৌক্তিক বলে আমরা মনে করি।

বাস মালিকরা জনগনের প্রতিনিধিদের সাথে কোন আলাপ আলোচনা না করে একতরফা ভাবে  নিজেরা সিদ্ধান্ত নেন।

অতীতেও বাস মালিকেরা বিভিন্ন সময়ে অন্যায়ভাবে ভাড়া বৃদ্ধি করেছে, যে জন্য এখানে আমাদেরকে আন্দোলন করে ভাড়া কমাতে হযেছে। পূর্বে যে ভাড়া ৫৫ টাকা নেওয়া হয়েছে সেটাই বেশি নেওয়া হয়েছে, যা হিসেব করে দেখিয়েছিলাম। এখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জে যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে তা জনগণের স্বার্থবিরোধী বলে মনে করি।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঢাকা- নারায়নগঞ্জের বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান।