News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মর্গ্যান গার্লস স্কুলে অভিভাবক সদস্য জাহাঙ্গীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৪৬ পিএম মর্গ্যান গার্লস স্কুলে অভিভাবক সদস্য জাহাঙ্গীর

নারায়ণগঞ্জ ঐহিত্যবাহী মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের এমপি আবুল কালামের কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাধঁন। কমিটির অভিভাবক সদস্য মো জাহাঙ্গীর আলম, সাধারণ শিক্ষক সদস্য মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব হয়েছেন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত রেবেকা। ৪ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি প্রজ্ঞাপনে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

সামছুন নূর বাধঁন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী পেশায় রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর এই প্রথম এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাস মেয়াদে কার্যকর থাকবে।