News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চাষাঢ়ায় উচ্ছেদকারী দলের উপর হকারদের হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:৩৩ পিএম চাষাঢ়ায় উচ্ছেদকারী দলের উপর হকারদের হামলা

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদকারী দলের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৬ জন। ওই সময়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন।

সোমবার ৪ মে বিকেল সাড়ে ৫টায় শহরের চাষাঢ়ায় প্রেস ক্লাবের সামনে বিবি রোডে ওই ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে হকার উচ্ছেদে কাজ শুরু করে সিটি করপোরেশনের কর্মচারীরা। একই সময়ে হকাররা চাষাঢ়া শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে তাদেরে উপরে হামলা চালায়। এতে করে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচ-ছয়জন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের কর্মচারীদের মারধর করেছে এটা তারা চরম ধৃষ্টতা দেখিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।