News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৫৩ পিএম বন্দরে পৃথক অভিযানে ইয়াবা হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩০ পুড়িয়া হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আল ইসলাম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ওসমান (২৫) ও একই থানার কুশিয়ারা এলাকার বকুল মিয়ার ছেলে অপর হেরোইন ব্যবসায়ী সুজন (৩৩)।

পৃথক স্থান থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী  উপ পরিদর্শক আরিফ তালুকদার ও বন্দর থানার অপর উপ পরিদর্শক আল আমিন বাদী হয়ে  সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ।

ধৃতদের রোববার  (৪ মে ) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার  (৪ মে) রাতে বন্দর থানার  মদনগঞ্জ বকুলতলা এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ওসমানকে ও একই রাতে থানার কুশিয়ারা এলাকার বালুর মাঠে থেকে হেরোইন ব্যবসায়ী সুজনকে পৃথক  অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে , গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল।