News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মুছাপুরে মেম্বার মনোয়ার জখম এলাকাবাসীর মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৫০ পিএম মুছাপুরে মেম্বার মনোয়ার জখম এলাকাবাসীর মানববন্ধন

বন্দরের মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মনোয়ার হোসেন ও রোমানের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪ মে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী ডাকাত মামুন ও তার সহযোগীদের  অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনঞ্জুরুল ইসলামের  সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়নের মহিলা মেম্বার সখিনা বেগম, মনোয়ার হোসেন মেম্বারের ভাই দেলোয়ার ও ইকবাল, সমাজ সারোয়ারসহ স্থানীয় এলাকাবাসী।