News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হকারদের মিছিলে জয় বাংলার পর এবার ধানের শীষ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:৪১ পিএম হকারদের মিছিলে জয় বাংলার পর এবার ধানের শীষ

নারায়ণগঞ্জের ফুটপাত র্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হকাররা এবার মাঠে নেমেছে। তাদের মিছিলে মধ্যে দুটি রাজনৈতিক দলের স্লোগান দেখা গেছে। ৪ মে দেখা গেছে ধানের শীষের, ৩০ এপ্রিল শোনা গেছে জয় বাংলা।

৪  সোমবার দুপুর ১২ টায় চাষাঢ়া থেকে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন হকাররা। ওই সময়ে ব্যানারের আগে একজনের হাতে ধানের শীষের প্রতীক বাঁশের আগায় টাঙিয়ে মিছিল করতে দেখা গেছে। প্রথমে ভীড় কিছুটা কম থাকলেও আচমকা তা বেড়ে কয়েকগুণ বেড়ে যায়।

৫ দিন আগে ৩০ একই ব্যানারে ভিন্ন চেহারার হকারদের 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। 

পূর্বে যে হকাররা ব্যানার ধরে সম্মুখে থেকে 'জয় বাংলা' স্লোগান দিয়ে নিজেদের পুনর্বাসন করতে বিক্ষোভ মিছিল করেছিলেন। তারাই আজকে ধানের শীষ প্রতীক হাতে নেন।