বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৩ পলাতক আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার কলাবাগ এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে মিন্টু মিয়া (৪৫) একই থানার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জুয়েল (৩৫) বন্দর শাহীমসজিদ এলাকার হাজী মজনু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী মেহেদী হাসান (২৭)।
ও অপর আটককৃতরা হলো বন্দর থানার দেউলী এলাকার রফিক উদ্দিন মিয়ার ছেলে আবু সাঈদ (২৪) ও একই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে নাদিম হাসাস (৪৫) ও বন্দর শাহীমসজিদ এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে ক্যাপ পারভেজ (৩০)। ধৃত ৬ জনের মধ্যে ৩ জনকে উল্লেখিত ওয়ারেন্টে ও অপর আটককৃত ৩ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ ম দুপুরে এদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত শনিবার (৪ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।





































আপনার মতামত লিখুন :