News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভূমিদস্যু শাহাদাতের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৪২ পিএম ভূমিদস্যু শাহাদাতের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ভূমিদস্যু শাহাদাত ওরফে পুলিশ শাহাদাতের বিরুদ্ধে এবার চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর নিকট হতে দাবিকৃত ৩০ লাখ টাকা না দেওয়ায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করার অভিযোগ উঠেছে। 

সুলতানা শারমিন নামের এক ব্যবসায়ী ভূমিদস্যু শাহাদাতকে প্রধান রেখে ১০ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আরও ৩০-৪০ অজ্ঞান রাখা হয়েছে। 

অন্য অভিযুক্তরা হলেন উপজেলার শান্তিধারার মৃত খোরশেদের ছেলে মাহফুজ (৩৫),মৃত আউয়ালের ছেলে শিপলু ওরফে ইয়াবা শিপলু (৪২), দেওয়ান সুলতান আহাম্মেদের ছেলে রাকিবুল (৪০), গিরিধারার জলিলের ছেলে কাউসার (২৬), রাজুর ছেলে আরমান (৩৮),মৃত শহিদের ছেলে  রহমান, যুবলীগ নেতা ওসমান গণি (৩০), বজলু মাঝির ছেলে সুজন (৩৮), হাকিমের ছেলে ১০। রায়হান (৩৭)।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা থানাস্থ ভূইগড় শান্তিধারা এলাকায় ফুডল্যান্ড প্রোডাক্টস কোম্পানী নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে অভিযুক্তরা বেশ কিছুদিন যাবত ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা বিষয়টি প্রতিষ্ঠানের মালিক অভিযোগকারী সুলতানা শারমিনকে অবগত করলে তিনি চাঁদ দিতে অস্বীকৃতি জানান। এরপর অভিযুক্তরা কয়েক দফায় প্রতিষ্ঠানের কর্মচারীদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছিলো। বিগত দিন হুমকি মূলক আচরণ করলেও ৪ মে দুপুরে ভূইগড় শান্তিধারাস্থ ফুডল্যান্ড প্রোডাক্টস কোম্পানীতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এরপর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. হারুন অর রশিদ এর নিকট পূর্বের দাবীকৃত চাঁদা চাইলে  ম্যানেজার চাঁদা দিবে না বলে সাফ জানিয়ে দেন। পরবর্তীতে অভিযুক্তরা ম্যানেজারকে মারধর শুরু করলে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত মিজানুর রহমান তালুকদার, সালাউদ্দিন, রশিদ, জসিম, আলী নামক কর্মচারীরা থামানোর চেষ্টা করলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। এতে প্রত্যেকে গুরুতর আহত হয়েছে। মারধরের একপর্যায়ে অভিযুক্তরা ম্যানেজারের ক্যাশ ড্রয়ারে রক্ষিত কর্মচারী ও স্ট্যাফদের বেতন ও বিভিন্ন পন্যদ্রব্য বিক্রয়ের নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর প্রতিষ্ঠানের ভেতরে থাকা কোম্পানীর ২টি কভার্ডভ্যান, প্রতিষ্ঠানের দরজা ও জানালা, ফ্রিজ, থাই গ্লাস, বিভিন্ন মেশিনারীজ ও প্রতিষ্ঠানে স্থাপনকৃত ৫/৬টি সিসি ক্যামেরাসহ প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র ভাংচুর চালায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন৷ আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। তদন্ত পরবর্তীতে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। তবে আমি যতটুকু জেনেছি জমিজমার ঝামেলা রয়েছে। 

উল্লেখ্য, অভিযুক্ত শাহাদাত ওরফে পুলিশ শাহাদাত ফতুল্লা এলাকার শীর্ষ ভূমিদস্যু। এই অপরাধী ইতিপূর্বে একাধিক অভিযোগরে দায়ে অভিযুক্ত হয়েছেন। এছাড়াও গিরিধারা এলাকায় সংবাদ সংগ্রহে যাওয়া তিন গণমাধ্যম  কর্মীদের উপর হামলা চালিয়ে দেশব্যাপী আলোচনায় এসেছিল।