News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মাসদাইরে প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:০৫ পিএম মাসদাইরে প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ডাকাত দলের তিন সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো সোহেল ওরফে ইফতান (২৯), মোঃ সবুজ (১৯) ও শরিফুল ইসলাম(২১)।

রোববার দিবাগত রাত ১১ টায় তাদেরকে ফতুল্লার ফতুল্লা থানার  পশ্চিম মাসদাইর এলাকায়  অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি ছুরি,চাপাতি, চাইনিজ কুড়াল সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।  তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১১ টায় ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনের পাকা রাস্তার ওপর ডাকাত দলের সদস্যরা দেশীয় তৈরি অস্ত্র সহ ডাকাতি করার জন্য অপেক্ষা করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ডাকাতি করার প্রস্ততিকালে  সোহেল ওরফে ইফতান , মোঃ সবুজ ও শরিফুল ইসলাম কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বশ কয়েকজন  পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ চাপাতি,ছুরি, চাইনিজ কুড়াল উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।  ডাকাত দলের পলাতকদের কে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।