News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১০:২৫ পিএম কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

এসএসসি ও দাখিল এবং সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা। সোমবার (১০ আগস্ট) বিকেলে মহানগর ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। সেই সাথে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর অমিত হাসান।