নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, প্রয়াত বেগম খালেদা জিয়া ও আমার আম্মাকে প্রায় সময় স্মরণ করে থাকি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব সম্মানে স্মরণ করি। তাদের অবদান ও আরাফাত রহমান কোকো মৃত্যুতেও জিয়া পরিবার সারা বিশ্ব স্মরণ করে। গণতন্ত্র লড়াইয়ে বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিষ্টদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তিনি বলেছিলেন, বিশ্বে আমার কোন স্থান নেই। মরলে আমি বাংলাদেশে মরবো, মৃত্যুর আগ পর্যন্ত বেগম জিয়া কখনো মাথানত করেনি।
রোববার ৯ আগষ্ট যুক্তরাষ্ট্রের বালটিমোরে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের এমপি ফখরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এটিএম কামাল আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ লড়াই করে গেছেন প্রয়াত বেগম খালেদা জিয়া। আন্তজার্তিকভাবে গণতন্ত্রের মাতা বা শান্তির দূত হিসেবে স্বীকৃতি দাবি জানাই। যারা এই নিয়ে যারা কাজ করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি বেগম খালেদা জিয়া অবদানগুলো তুলে ধরুন।
তিনি বলেন, আগামী মাসে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসবেন। তিনি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন, দেশের জন্য মঙ্গল বয়ে আনবেন। এখন ফ্যাসিষ্টরা আবারো মাথাচাড়া দিতে চায়, তাদের দোসররা আবারো বেপরোয়া হওয়া চেষ্টা করছে।






































আপনার মতামত লিখুন :