সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক, সন্ত্রাস ও ন্যায়ের পক্ষে বিভিন্ন সময় স্ট্যাটাস দেয়ায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুমের অনুসারীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাগলা রসুলপুর এলাকার মো. জসিম ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শাহিন কন্ট্রাকটর (৪৫), সাঈদ (৩৮) ও সেন্টু (২৮) সহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন।
অভিযোগে বলা হয় মো. জসিম বিভিন্ন সময় তার ফেসবুক আইডি থেকে মাদক, সন্ত্রাস ও ন্যায়ের পক্ষে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে আসছিলো। এজন্য অভিযুক্তরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিলো। এরই মধ্যে গত ৯ আগস্ট রাতে তার বাসায় অবস্থানকালে অভিযুক্তরা বাসায় এসে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুমের ক্লাবে যেতে বলে। সেই সাথে তারা কৌশলে জসিমকে বাসা থেকে বের করে মাসুমের অফিসে মারধ করতে করতে নিয়ে যায়।
সেই সাথে অভিযুক্তরা বলতে থাকে, মো. জসিম যদি ফেসবুকে এরকম স্ট্যাটাস দেয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। তখন প্রতিবাদ করলে তাকে আরও ব্যাপকভাবে মারধর করা হয়। একই সাথে তার পরিবারের লোকজনকে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়; যাতে করে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারেন। এরপর জসিম তার পরিবারের সদস্যরা সহ বাসা থেকে বের হয়ে আসার পথে তাদের উপড় আবার আক্রমন করার চেষ্টা করা হয়। অভিযুক্তরা প্রাণে মেরে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন মো. জসিম।






































আপনার মতামত লিখুন :