বিগত দিনে আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছে। বিগত দিনে যারা দলের হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করা হবে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি আস্থা রেখে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, জনগণে দেওয়া সেই সম্মান এবং দায়িত্ব সুসংগঠিতভাবে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় দল এবং ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে আমাদের। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে দল ও সরকারকে সমালোচিত করা যাবেনা।
সমাবেশ শেষে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মনিরুল ইসলাম বাবু সহ অন্যান্যরা।
নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।


































আপনার মতামত লিখুন :