নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ- ২ (আড়াই হাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ এর নেতৃত্বে উপজেলার দশটি ইউনিয়ন ও দু’টি পৌরসভার নেতৃবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালীতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং নারায়ণগঞ্জ-২ (আড়াই হাজার) আসনের বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নাম ধরে বিভিন্ন প্রকার স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
বর্ণাঢ্য র্যালীটি আড়াই হাজার পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালী শেষ সংক্ষিপ্ত পথসভায় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আড়াইহাজারের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। আপনার ডাকে বিগত দিনেও যেকোন ক্রাইসিস মূহুর্তে আড়াইহাজারের জনগণ রাজপথে ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে প্রগতিশীল সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে চান সেই সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবো। আমি কথা দিচ্ছি আড়াইহাজারবাসীকে সঙ্গে নিয়ে সমৃদ্ধশীল আড়াইহাজার প্রধানমন্ত্রীকে উপহার দিব।







































আপনার মতামত লিখুন :