News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ১০:১৫ পিএম সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার ৩১ আগস্ট দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি দুলু বেগম কুমিল্লার কোতোয়ালি থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুলু বেগমকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, দুলু বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।