সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে আবারো আলোচনায় এসেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা। যিনি একসময় নারায়ণগঞ্জে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠজন হিসেবেই বেশি পরিচিত। বিএনপির নব নির্বাচিত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আফসানা আফরোজ বিভা
সহ বিএনপির নারী নেত্রীরা। বিগত ১৭ বছরে মহিলা দলের নেত্রী নুরুন্নাহাররা যখন রাজপথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছিলেন, সেই সময় আফসানা আফরোজ বিভা আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর সব থেকে আস্থাভাজন হয়ে প্যানেল মেয়রের চেয়ার দখল করে ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, বিএনপির নব নির্বাচিত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে, সেই তোড়া ধরে আছেন নারী নেত্রী নুরুন্নাহার এবং সাবেক মেয়র আইভীর আস্থাভাজন আফসানা আফরোজ বিভা। পাশেই দাঁড়িয়ে ছিলেন বিএনপির অন্যান্য নেত্রীরা।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জানান, এই ছবিটি দেখে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা যখন আওয়ামী লীগের দেওয়া মামলায় বাড়িঘর ছেড়ে পলাতক জীবনযাপন করেছে ক্ষেতে ঘুমিয়েছে সে সময় বিভা আইভী ও যুবলীগের নেতাকর্মীদের সাথে বসে ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচি পালন করেছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচির তো আওয়ামী লীগের দলীয় কর্মসূচি ছিলো। জুলাই আন্দোলনের সময় যিনি সাবেক মেয়র আইভীর আচল ধরে চলেছেন সেই বিভাকে সরাসরি মহাসচিবের কাছে নিয়ে গিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সাখাওয়াত ও টিপু। তাদেরকে সংগঠন শক্তিশালী করার দায়িত্ব দেয়া হলেও তারা নিজেদের বলয় বৃদ্ধি করতে আওয়ামী লীগের দোসরদের বিএনপির সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন।
শুধু তাই নয়, এই বিভা ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কর্মসূচিতে আওয়ামী লীগের সাবেক এমপি বাবুর হাতে কেক খেয়েছেন। আওয়ামী লীগ নেতার হাতে কেক খাওয়া বিভার হাত দিয়ে মহাসচিবকে ফুল দেওয়ার বিষয়টি কিছুতেই যেন হজম হচ্ছেনা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের।


































আপনার মতামত লিখুন :