News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ফতুল্লা বিএনপির র‌্যালী পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:০১ পিএম ফতুল্লা বিএনপির র‌্যালী পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‍্যালি শেষে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

শহিদুল ইসলাম টিটু বলেন, ‘বিগত দিনে যেভাবে রাজপথে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করেছিলাম, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।’

ফতুল্লা থানা বিএনপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দাবি করে টিটু বলেন, আমরা ঐক্যবদ্ধ। তবে দলের মধ্যে ‘হাইব্রিড’ নেতাকর্মীদের প্রবেশ এবং তাদের মাধ্যমে গ্রুপিং তৈরির চেষ্টা করছে।

সে বিষয়েও সকলকে সতর্ক করেন তিনি।

উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ মোঃ আলমগির,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ,সাধারন সম্পাদক  আলমগির হোসেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,সদস্য সচিব রাসেল মাহমুদ,ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির,ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান,শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, ছাত্র দল নেতা সাজ্জাদ হোসেন সাজ প্রমুখ।