News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সরকারী সাড়াশি অভিযান আসছে : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৮:৪৫ পিএম সরকারী সাড়াশি অভিযান আসছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শহর-বন্দরে কি কি কাজ করতে হবে বলেছিলেন এমপি আবুল কালাম সাহেবকে। তিনি আমাকে একটি লিষ্ট ধরিয়ে দিয়েছে। আমি কাজের লিষ্টটা দেখে মনে করলাম, আসলেই আবুল কালাম সাহেব জনপ্রতিনিধি। বন্দরের ৫৮টি কাজের লিষ্টে থাকা সব কাজ করবো। আনাচে কানাচে সব কাজগুলো তিনি লিষ্টে দিয়েছেন। শহর-বন্দর পারাপারে কষ্টগুলো এমপি সাহেব নাগাব করতে চান, আমরাও চাই। ৫নং ঘাট থেকে ব্রীজটি হবে সাথে নবীগঞ্জ টু হাজীগঞ্জ খালেদা জিয়ার ব্রীজও হবে।

১সেপ্টেম্বর বাদ আসর বন্দর নবীগঞ্জ পূর্বপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সাখাওয়াত হুশিয়ার দিয়ে বলেন, কেউ চাঁদাবাজি করছেন কেউ মাদক ব্যবসা করছেন কেউ ভূমিদূস্য করছেন এগুলো কিন্তু এমপি সাহেব ও আমাদের কাছে খবর আছে। আগামীতে কিছুদিনের মধ্যে সারাদেশে সরকারী পক্ষ থেকে সাড়াশী অভিযান হবে এসব বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আপনার সচেতন থাকবেন, যেন আপনারা জড়িত হবেন না। এতে বিএনপি হোক বা অন্য কোন দলের হোক আইন সবার জন্য সমান। কেউ বিএনপি বলে পাড় পাবেন না। আমরা চাই না বিএনপির কোন নেতা-কর্মী এমন অপকর্ম জড়িত না হোক আর কারাবরণ করুক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। উপস্থিত ছিলেন, প্রধান আলোচক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, অ্যাডভোকেট রানা, সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ।