২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে বাধা দিয়ে রণক্ষেত্র অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন যুবদল কর্মী শাওন আহম্মেদের মা খোরশেদা বেগম বলেছেন, আমার ছেলে হত্যার কড়া বিচার চাই।ছেলে হত্যার বিচার পাই না, আমি একজন মা হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছেলের হত্যার বিচার চাই। শাওন এই (বিএনপি) দলে গেছে বলে আমাকে অত্যাচারের শিকার করতে হয়েছে। আমার সংসারে শাওনই আয়ে সংসার চলতো। আজকে আমার ছেলে বেঁচে থাকলে ওর সব বেতন আমার হাতে দিতো। আজকে ছেলে নেই কেউ শান্তনা দিতে আসে না।
চার বছর ধরে ছেলে হত্যা বিচার না পেয়ে আক্ষেপ করেছেন। একই সাথে তিনি বিএনপি নেতাদের নিয়ে সমালোচনা করেন।
শাওনের মা আরও বলেন, শাওনের হত্যা পর আমাকে দেখতে কোন নেতা আসে নাই। আমি এখন বিছানা পড়ে থাকি, এখন তো আমার ছেলে নাই কেউ খবর নেয় না।


































আপনার মতামত লিখুন :