News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখার শিক্ষা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৫৭ পিএম ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখার শিক্ষা সভা

২৭ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন ফতুল্লা থানা শাখার উদ্যোগ নির্ধারিত কর্মীদের নিয়ে এক শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের সদর থানা সভাপতি খন্দকার আওলাদ হোসেন ভাইয়ের বাসভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিছ।

ফতুল্লা থানা শাখার সেক্রেটারি নাজিম হাসান স্বপ্নের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের ফতুল্লা থানা শাখার সংগ্রামী সভাপতি  আয়ান আরিজ শিপন।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি শেখ সাব্বির আহমাদ, ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগরীর প্রশিক্ষণ ও অফিস সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, নারায়ণগঞ্জ মহানগরীর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক আমির মুহাম্মদ সিয়াম , নারায়ণগঞ্জ মহানগরীর বায়তুলমাল ও প্রচার সম্পাদক জাওয়াদুল ইসলাম , ফতুল্লা থানা শাখার বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম,  ফতুল্লা থানা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম, নোমান, মুহিব প্রমুখ।

অনুষ্ঠিত শিক্ষা সভায় কর্মসূচির মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, দারসুল কুরআন, র্প্যাকটিক্যাল ওয়ার্ক, বিষয়ভিত্তিক আলোচনা, এহতেসাব, হেদায়াতি বক্তব্য এবং দু'আ ও মুনাজাত।