News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জামতলায় ফুটবলের ফাইনালের পুরস্কার বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৫১ পিএম জামতলায় ফুটবলের ফাইনালের পুরস্কার বিতরণ

শুক্রবার ২৭ নভেম্বর জামতলা পঞ্চায়েত ও ইয়াং ষ্টার ক্লাব আয়োজিত কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে পুরুস্কার বিতরণ করেন সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সহ সভাপতি ব্যাবসায়ী নেতা মো. সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন, বর্তমান সরকার শিশু কিশোরদের মাদক ও কিশোর গ্যাং কালচার থেকে বাঁচানোর ও তাদের মানসিক উন্নতির জন্য নতুন কুড়ির আয়োজন করেছেন এবং স্কুল পর্যায়ে ক্রীড়াকে বাধ্যতামূলক করেছেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ।

এসময় তিনি ডিসেম্বর ও জানুয়ারি মাসে মীম শরৎ গ্ররুপের সহযোগিতায় আরো দুটি টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দেন।