News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থ-০১ ভিন্নধর্মী আয়োজন এসপিএল সিজন-৬ অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৪২ পিএম সতীর্থ-০১ ভিন্নধর্মী আয়োজন এসপিএল সিজন-৬ অনুষ্ঠিত

জমকালো আয়োজন, আনন্দ উর্দ্দীপনা ও স্কুল জীবনের বন্ধুরা একত্রিত হয়ে হাসিঠাট্টা খুনসুটির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-৬।

নারায়ণগঞ্জ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এস.এস.সি ২০০১ ব্যাচের সতীর্থ-০১ এর উদ্যোগে শুক্রবার ২৭ নভেম্বর দিনব্যাপী বন্দরের সোনাকান্দা মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

টুর্নামেন্টে নারায়ণগঞ্জ হাইস্কুলের এস.এস.সি ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মাঝে ৪টি দলে ভাগ হয়ে টুর্নামেন্টের আয়োজন করেন। দল চারটি হলো রয়েল স্টাইকার, সানরাইজ আলেকজেন্ডার, দুর্বার-১১, ড্রিম এলাভেন সতীর্থ

গত ২৫ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ ক্লাবে উক্ত টুর্নামেন্টের প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি সজীব রহমান ও সাধারণ সম্পাদক ধ্রুব দত্ত জানান, প্রতি বছর আমরা সতীর্থের বন্ধুরা এসপিএল এর আয়োজন করে থাকি। এবার ষষ্টবারের মত আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টটির মাধ্যমে আমরা বন্ধুরা দিনব্যাপী মিলিত হয়ে আনন্দ উর্দ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টটি উপভোগ করি। এই টুর্নামেন্টকে কেন্দ্রকে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের স্কুল জীবনের বন্ধুরা একত্রিত হই। দিনটিকে আমরা স্মরণীয় করে রাখি। এই একত্রিত হওয়ার যে অনুভূতি সেটি মুখে বলে বুঝানোর মত ভাষা নেই।

টুর্নামেন্টে গত ৩বছরের অপরাজিত চ‍্যাম্পিয়ন রয়েল স্টাইকার-কে পরাজিত করে সিজন-৬ এর শিরোপা বিজয়ী হয়েছে ড্রিম এলাভেন সতীর্থ।