নারায়ণগঞ্জের ফতুল্লার হাসেমবাগে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে রেকর্ড করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
জবানবন্দি প্রদানকারী আসামিরা হলেন, ফতুল্লার নাগবাড়ী এলাকার মৃত শাহীন মিয়ার ছেলে জাবেদ কায়সার ওরফে আজাদ (৪০) এবং ময়মনসিংহ জেলার ছন্দেরবাজার এলাকার সাহেব আলীর ছেলে মাহমুদুল হাসান (২২)। মাহমুদুল হাসান বর্তমানে নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকি এলাকায় বসবাস করেন।
ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে রেকর্ড করা হয়।
আনোয়ার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬ জন। তাদের মধ্যে ডেভিড পায়ে গুলিবিদ্ধ হয়েছে। বাকিদের নিয়ে অভিযানে বের হয় ডিবি পুলিশ। ওই সময়ে তারা পুলিশকে হত্যার বর্ণনা দেন।
এ ঘটনায় আনোয়ারকে হত্যার ঘটনাস্থলে তল্লাশী করে বোমা তৈরীর সরঞ্জাম, ৩ টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২৪ নভেম্বর দিনগত রাত ২টায় মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার প্রধান মাস্টার মাইন্ড খ্যাত কুখ্যাত মাদক সম্রাট আব্দুল্লাকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে দিবাগত রাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান করে ঘটনায় জড়িত আরো ২ দুষ্কৃতিকারী সামাদ ও হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সামাদ ও হাসানের দেওয়া তথ্য মতে সকাল আনুমানিক ৮টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান করে হত্যাকান্ডের প্রধান আসামী ডেভিডকে গ্রেফতার করতে গেলে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।


















(48)-20261127111318.jpg)




















আপনার মতামত লিখুন :